ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় চাই ঐক্যবদ্ধ প্রয়াস নাসিরনগরে বিজ্ঞান, স্টার্টআপ ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে হবে ল্যান্ড ফিল্ড, যেখানে ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রূপগঞ্জে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান- দীপু ভূইয়া, সংসদ সদস্য, নারায়নগঞ্জ ০১,(রূপগঞ্জ)। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং আমাদের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সাথেও ওতপ্রোতভাবে জড়িত – সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ রূপগঞ্জে মানবকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন রূপগঞ্জ উপজেলা শিক্ষার মান উন্নয়নের তার ভূমিকা থাকবে আন্তরিক – মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাননীয় সংসদ সদস্য এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা— আর কত অপেক্ষা? “তবু তোমাকেই ভালোবেসেছি”

২০২৬ সালের উচ্চমাধ্যমিক

পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে পূর্ণ সময় ও নম্বরে

অনলাইন ডেক্স
  • আপডেট সময় : ০৩:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৭৪০ বার পড়া হয়েছে

মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সে সময় সশরীরে ক্লাস হয়নি প্রায় দেড় বছর। এরপরও শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাসে বসতে পারেননি। এতে এলোমেলো হয়ে পড়ে শিক্ষাপঞ্জি।

যার রেশ এখনও রয়ে গেছে। ফলে চলতি ২০২৫ সালেও এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত (পুনর্বিন্যাসকৃত) সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে। তবে সংক্ষিপ্ত সিলেবাসের গ্যাঁড়াকল থেকে এবার বেরিয়ে আসছে শিক্ষা বোর্ডগুলো। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাস, পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ায় উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকার্যক্রম ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে।

এসব শিক্ষার্থী ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে।

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষাও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। বিষয়টি দেশের সব শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিতকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এনসিটিবির নির্দেশনায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

২০২৬ সালের উচ্চমাধ্যমিক

পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে পূর্ণ সময় ও নম্বরে

আপডেট সময় : ০৩:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫