শিরোনাম:
নাসিরনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।
মোঃ আছমত আলী,
- আপডেট সময় : ০৫:৫৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
নাসিরনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে।
শনিবার (৭নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য, ও মৎস্য ও প্রণীসম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এমএ হান্নান।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভুমি বিশ্ব চৌধুরী বিশ্বনাথন আনন্দ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অদিতি রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আব্দুল কাদের।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোজাম্মেল সবুজ প্রমুখ।
এছাড়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগ এ বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এমএ খালেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রণীসম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এমএ হান্নান। এড আলী আজম চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।











