ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

“তবু তোমাকেই ভালোবেসেছি”

নাজমা মনি
  • আপডেট সময় : ০৫:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

“তবু তোমাকেই ভালোবেসেছি”

তোমাকে আপন করে পাবো না—সে কথা আমি জানতাম।
তবু এমনভাবে ভালোবেসেছি—
যেনো অসম্ভবকেই ছুঁয়ে ফেলবো একদিন।
তুমি চাঁদ হয়ে জ্বলছো ওই দূর আকাশে।
আমি ক্ষুদ্র ভীষণ, মাটির বুকে ছোট্ট কুটিরে—
অথচ আমি আকাশ ছুঁতে গিয়েছিলাম,
তোমার আলোয় পূর্ণবতী হবো বলে!
আমি জানতাম,তুমি আমার নও—
তবুও সেই অলীক স্বপ্নের পথ ধরে হেটেছি অবিরাম।
আমি বুঝেছিলাম,
দিনশেষে বেহিসাবি খাতার প্রথম পাতায়—
পড়ে থাকবে নামটি আমার অবহেলা আর জরাজীর্ণতায়।
অথচ কি ভীষণভাবে চেয়েছি তোয়ায়!
আমি জানি,
আমাদের গল্পের কোন পরিণতি লেখা নেই,
নেই কোন প্রাপ্তির নিশ্চয়তা…
ঠিক যেন বিষণ্ন বিকেলের নীলপদ্ম,
ফুটে থাকি কেবলই নীরবতায়, অপেক্ষায়
তবুও আমি তোমাকেই ভালোবেসেছি।
সকল যুক্তি তর্কের ঊর্ধ্বে থাকে ভালোবাসা—
অসম্ভব কিংবা অনিশ্চয়তার অন্ধকার ভেদ করেও আমি কেবল তোমাকেই ভালোবেসেছি।
নাজমা মনি
শিক্ষক কবি ও লেখক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

“তবু তোমাকেই ভালোবেসেছি”

আপডেট সময় : ০৫:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

“তবু তোমাকেই ভালোবেসেছি”

তোমাকে আপন করে পাবো না—সে কথা আমি জানতাম।
তবু এমনভাবে ভালোবেসেছি—
যেনো অসম্ভবকেই ছুঁয়ে ফেলবো একদিন।
তুমি চাঁদ হয়ে জ্বলছো ওই দূর আকাশে।
আমি ক্ষুদ্র ভীষণ, মাটির বুকে ছোট্ট কুটিরে—
অথচ আমি আকাশ ছুঁতে গিয়েছিলাম,
তোমার আলোয় পূর্ণবতী হবো বলে!
আমি জানতাম,তুমি আমার নও—
তবুও সেই অলীক স্বপ্নের পথ ধরে হেটেছি অবিরাম।
আমি বুঝেছিলাম,
দিনশেষে বেহিসাবি খাতার প্রথম পাতায়—
পড়ে থাকবে নামটি আমার অবহেলা আর জরাজীর্ণতায়।
অথচ কি ভীষণভাবে চেয়েছি তোয়ায়!
আমি জানি,
আমাদের গল্পের কোন পরিণতি লেখা নেই,
নেই কোন প্রাপ্তির নিশ্চয়তা…
ঠিক যেন বিষণ্ন বিকেলের নীলপদ্ম,
ফুটে থাকি কেবলই নীরবতায়, অপেক্ষায়
তবুও আমি তোমাকেই ভালোবেসেছি।
সকল যুক্তি তর্কের ঊর্ধ্বে থাকে ভালোবাসা—
অসম্ভব কিংবা অনিশ্চয়তার অন্ধকার ভেদ করেও আমি কেবল তোমাকেই ভালোবেসেছি।
নাজমা মনি
শিক্ষক কবি ও লেখক।