ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে। বিচারহীন সংস্কৃতির আরেক বলি- যুবদল নেতা মাসুদ চৌধুরী জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের দীর্ঘশ্বাস: ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় চাই ঐক্যবদ্ধ প্রয়াস নাসিরনগরে বিজ্ঞান, স্টার্টআপ ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে হবে ল্যান্ড ফিল্ড, যেখানে ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

এমরানা বেগম
  • আপডেট সময় : ০৩:২৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৮৯৬ বার পড়া হয়েছে

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা

বাল্যবিবাহবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্য পরিচিত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকিত গ্রিন হাউসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

এ সময় মঞ্চে তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল- অভিনেত্রী পিয়া জান্নাতুল।

এর আগে ২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এ অংশ নিয়ে খেতাব জিতেছিলেন মিথিলা। তবে করোনা পরিস্থিতির কারণে ওই বছর আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে পারেননি তিনি। কিন্তু এবার ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন এ মডেল। আগামী নভেম্বরে থাইল্যান্ডের ব্যাংককে যা অনুষ্ঠিত হবে।

বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই জয় নিজের মাকে উৎসর্গ করেন মিথিলা। তিনি বলেন, আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। উনি সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তারও।

আন্তর্জাতিক প্রতিযোগিতা প্রসঙ্গে মিথিলা বলেন, আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব।

মিথিলা শুধু সফল মডেল ও অভিনেত্রীই নন, তিনি বাল্যবিবাহবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও পরিচিত। উল্লেখ্য, ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

আপডেট সময় : ০৩:২৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫