ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফর বিশ্বমানের ও যুগোপযোগী করে শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আর্থিক অনুদান প্রদান  তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে।

মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে বিএনপি নেতা সামাদ মুন্সির সংবাদ সম্মেলন

আবু জাহান তালুকদার
  • আপডেট সময় : ০৪:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৬৮০ বার পড়া হয়েছে

Oplus_131072

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে বিএনপি নেতা সামাদ মুন্সির সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সম্মেলনকে সামনে রেখে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা আব্দুস সামাদ মুন্সি।
শনিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অপপ্রচারের নিন্দা শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুস সামাদ মুন্সি।
২০০৯-২০১৫ সাল পর্যন্ত আমি শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম উল্লেখ করে তিনি বলেন, ২০১৭ সালে আমাকে তাহিরপুর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগের মিথ্যা মামলার আসামী হই (এফআইআর নং- ১/১৫২)। ফ্যাসিস্ট সরকারের পতনের পর কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের নির্দেশে উপজেলা বিএনপির দায়িত্বশীলরা আমাকে উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির ১১ সদস্যের আহবায়ক কমিটির সদস্য করেন।
সম্মেলনে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকবে, কিন্তু দলে একে অপরের বিরুদ্ধে কুৎসা রটানো বা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো কোনভাবেই কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সেখানে আমার অংশগ্রহণ ছিল। আমি শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সম্মেলনে আমি সাধারণ সম্পাদক প্রার্থী। এই পদে আরও তিনজন প্রতিদ্বন্দ্বী আছেন, তাদের মধ্যে দুইজন শামছুল হক (শামছুল হক মেম্বার) ও কামাল হোসেন আমার বিরুদ্ধে কুৎসা রটনা করছেন। অথচ ২০০৮ সালের ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করেন শামছুল হক মেম্বার। এছাড়াও ১৫ আগস্টে শেখ মুজিবের স্মৃতিস্তম্ভে ফুল দিচ্ছেন, এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ঘুরছে। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী করুণা সিন্ধু চৌধুরী বাবুল শামছুল হক মেম্বারের গলায় মালা তুলে দিয়ে তাদের দলের সঙ্গে (আওয়ামী লীগের সঙ্গে) তাকে (শামছুল হককে) যুক্ত করছেন, সেই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে।
এছাড়াও শামছুল হক মেম্বারের বিরুদ্ধে কয়লার ডিপোতে কয়লা চুরি করার অপরাধীদের আস্কারা দেবার অভিযোগ এলাকাজুড়ে মুখে মুখে আছে। পাঁচ আগস্টের পর থেকে সীমান্ত দিয়ে আসা মাদক কারবারীদের সঙ্গেও তার যোগসাজস আছে বলে এলাকায় প্রচার আছে। তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে চারাগাঁও-কলাগাঁও ছড়া দিয়ে আসা বাংলা কয়লা, সরকারি বালু লুটপাটের অভিযোগ বহু পুরনো। পাঁচ আগস্টের পর দলের প্রভাব খাটিয়ে, দলের ভাবমূর্তি নষ্ট করে চাচাতো ভাই আতাউর রহমানকে দিয়ে শ্রীপুর নদীর পাড়ে অবৈধ ক্রাসার মেশিন বসিয়েছেন। এসব অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে দলের ভাবমূর্তি নষ্ট করার অসংখ্য অভিযোগ আছে। দলের একজন কর্মী হিসেবে আপনাদের মাধ্যমে দলীয় ঊর্ধ্বতনদের কাছে এসব বিষয় অবগত ও যাচাই সাপেক্ষে এই বিষয়ে ব্যবস্থা নেবার জন্য দলীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আনোয়ার হোসেন ও নজির হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে বিএনপি নেতা সামাদ মুন্সির সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৪:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫