শিরোনাম:
নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু।
মোঃ আছমত আলী,
- আপডেট সময় : ০৩:০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ৩৬৯ বার পড়া হয়েছে
নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়া জেলাধিন নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের পতইর গ্ৰামের শাহজাহান মিয়ার ছেলে রিফাত (৭) নদীতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
১১ আগষ্ট বেলা ২ টার সময় নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের এলাকাবাসি ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার দুপুর ১২ টার দিকে মাদ্রাসা থেকে তার বাড়িতে ফেরার পথে হঠাৎ মেঘনা নদীতে পড়ে যায়, পরে স্থানীয়দের সহযোগিতায় দুই ঘন্টা পর তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাতলপাড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বিয়য়টি নিশ্চিত করেছেন।









