ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফর বিশ্বমানের ও যুগোপযোগী করে শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আর্থিক অনুদান প্রদান  তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে।

মাদরাসা শিক্ষা যুগোপযোগী, সম্প্রসারণ ও আধুনিকীকরণে দাখিল এবং আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৪:৩২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ৫৩৯ বার পড়া হয়েছে

মাদরাসা শিক্ষা যুগোপযোগী, সম্প্রসারণ ও আধুনিকীকরণে দাখিল এবং আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত।

মাদরাসা শিক্ষা যুগোপযোগীকরণ, সম্প্রসারণ, আধুনিকীকরণ ও প্রয়োজনীয়তা বিবেচনায় দাখিল এবং আলিম স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করার সিদ্ধান্ত হয়েছে।

১৩ জুলাই আলিয়া মাদরাসায় ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর দাবিতে মাদরাসা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে লিখিতভাবে দাবি জানায় ছাত্রশিবির। ছাত্রশিবিরের দাবির মুখে দেশের আলিয়া মাদরাসাগুলোতে দাখিল ও আলিম পর্যায়ে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করেছে সরকার।

তাতে বলা হয়, বর্তমানে দেশে প্রায় ৪০ লাখের বেশি আলিয়া মাদরাসা শিক্ষার্থী রয়েছে। অথচ ব্যবসায় শিক্ষা বিভাগের মতো একটি মৌলিক ও প্রয়োজনীয় শাখাকে বাদ রেখে মাদরাসা শিক্ষাকে কার্যকর ও কর্মমুখী রূপ দেওয়া সম্ভব নয়। এজন্য সংগঠনটি অবিলম্বে আলিয়া মাদরাসায় ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করার দাবি জানায়।

ছাত্রশিবিরের দাবির তিনদিনের মাথায় মাদরাসা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেয়। এর তিন সপ্তাহের মাথায় দেশের আলিয়া মাদরাসাগুলোতে দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করলো অন্তর্বর্তী সরকার।

সোমবার (১১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের এক আদেশে নতুন বিভাগ চালু করার কথা জানানো হয়। বুধবার (১৩ আগস্ট) এ সংক্রান্ত আদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে পৌঁছেছে।

এ আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ১৭ জুলাইয়ের চিঠির পরিপ্রেক্ষিতে মাদরাসা শিক্ষা যুগোপযোগীকরণ, সম্প্রসারণ, আধুনিকীকরণ ও প্রয়োজনীয়তা বিবেচনায় দাখিল এবং আলিম স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করার সিদ্ধান্ত হয়েছে।

এতে বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষ থেকে মাদরাসার দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করার জন্য ছয়টি নির্দেশনা প্রতিপালন করা আবশ্যক।

সেগুলো হলো- পাঠ্যক্রম ও পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ন, সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক নির্ধারণ ও প্রস্তুতকরণ, আগামী শিক্ষাবর্ষ থেকে ব্যবসায় শিক্ষা চালুর জন্য প্রাথমিকভাবে মাদরাসাসমূহ নির্বাচন, সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রয়োজনীয়তা বিবেচনায় এনটিআরসির মাধ্যমে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের কার্যক্রম গ্রহণ এবং শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরুর উদ্যোগ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

মাদরাসা শিক্ষা যুগোপযোগী, সম্প্রসারণ ও আধুনিকীকরণে দাখিল এবং আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত।

আপডেট সময় : ০৪:৩২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫