ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় চাই ঐক্যবদ্ধ প্রয়াস নাসিরনগরে বিজ্ঞান, স্টার্টআপ ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে হবে ল্যান্ড ফিল্ড, যেখানে ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রূপগঞ্জে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান- দীপু ভূইয়া, সংসদ সদস্য, নারায়নগঞ্জ ০১,(রূপগঞ্জ)। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং আমাদের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সাথেও ওতপ্রোতভাবে জড়িত – সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ রূপগঞ্জে মানবকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন রূপগঞ্জ উপজেলা শিক্ষার মান উন্নয়নের তার ভূমিকা থাকবে আন্তরিক – মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাননীয় সংসদ সদস্য এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা— আর কত অপেক্ষা? “তবু তোমাকেই ভালোবেসেছি”

নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৫-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৮৯২ বার পড়া হয়েছে

নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৫-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। রোববার বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের জোড়া গোল করেছেন পূজা দাস। অন্য তিন গোল করেছেন কানন রানী বাহাদুর, তৃষ্ণা রানী ও আফঈদা খন্দকার।

টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে খেলবে নেপালের বিপক্ষে। চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে কমপক্ষে এক পয়েন্ট পেতে হবে ওই ম্যাচে। বাংলাদেশ হেরে গেলে চ্যাম্পিয়ন হবে নেপাল।

৫ ম্যাচে নেপালের সংগ্রহ ১২। ওই ম্যাচে নেপাল জিতলে তাদেরও পয়েন্ট হবে বাংলাদেশের সমান ১৫। তখন গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে দলটি।

যে শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে চার মিনিটে ২ গোল দিয়েছিল, সেই দলটির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ২৫ মিনিট।
দ্বিতীয় গোল এসেছে প্রথমার্ধের ইনজুরি সময়ে। বক্সে ঢুকে তৃষ্ণা রানী যে শট নেন, তা শ্রীলঙ্কার গোলরক্ষকের হাত হয়ে ফিরে আসে পোস্টে লেগে। ফিরতি বলে গোল করেন পূজা দাস।

দ্বিতীয়ার্ধে পিটার বাটলার পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ শুরু করেন। পাঁচজন খেলোয়াড় বদল করেন তিনি। আফঈদা খন্দকার, স্বপ্না রানী, মুনকি আক্তার, উমেলহা মারমা ও শান্তি মারডিকে নামিয়ে লঙ্কার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে।

বাংলাদেশ একের পর এক আক্রমণ করে। তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে এলোমেলো হয়ে যান বাংলাদেশের আক্রমণভাগের খেলোয়াড়রা। ৫৫ মিনিটের মধ্যে বাংলাদেশ গোটা চারেক গোলের সুযোগ হারায়।

শ্রীলঙ্কার গোলপোস্টে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন থারুশিখা। বারবার তিনি বাংলাদেশের আক্রমণগুলো নস্যাৎ করেন। পোস্টে লেগেও ফিরেছে একাধিকবার।

৭৩ মিনিটে গিয়ে ব্যবধান ৩-০ করেন পূজা দাস। বক্সের অনেক বাইরে থেকে পূজা যে শট নেন, তা হাতে লাগিয়েছিলেন লঙ্কান গোলরক্ষক। তবে শেষ রক্ষা হয়নি। বল জড়িয়ে যায় জালে।

৮৭ মিনিটে গোলের দেখা পান তৃষ্ণা রানী। একজনকে কাটিয়ে তিনি ঢুকে পড়েন শ্রীলঙ্কার বক্সে। গোলরক্ষক এগিয়ে এসে বল ঠেকাতে চেষ্টা করেছিলেন। তবে তাকেও পরাস্ত করে বল জালে পাঠান তৃষ্ণা।

ইনজুরি সময়ে পেনাল্টি পায় বাংলাদেশ। অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি গোল করলে ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৫-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

আপডেট সময় : ০৫:৩৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫