ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। ১১ দলীয় জোটের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  প্রতিমাসে হবে গণশুনানি, থাকবে অভিযোগ বক্স : কামরুল নাসিরনগরে সেনা বাহিনীর অভিযানে ভারতীয় ৫০ বস্তা জিরা জব্দ গণমাধ্যম সংস্কার কমিটির সদস্যের সাথে নাসিরনগর প্রেসক্লাবের মতবিনিময় ১৩ হাজার ৫৯৯টি শূন্যপদে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে  একজন গ্রেফতার দৌলতপুর আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও  পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।  এক মঞ্চে পাঁচ প্রার্থীর ইশতেহার ঘোষণা করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১১ হাজার ৭১৩ জন শিক্ষক নিয়োগ সুপারিশ

প্রতিমাসে হবে গণশুনানি, থাকবে অভিযোগ বক্স : কামরুল

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
  • আপডেট সময় : ০৪:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Oplus_131072

প্রতিমাসে হবে গণশুনানি, থাকবে অভিযোগ বক্স : কামরুল

সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে প্রতি উপজেলায় মাসে একটি করে গণশুনানির আয়োজন করা হবে। যেনো গণমানুষের মনের কথা কাছ থেকে সরাসরি শুনে সে অনুযায়ী কাজ করতে পারি।
শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলী বাজার, লাউড়েরগড়, ঘাগটিয়া, ঘাগড়া ও ইসলামপুর এলাকায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল।
কামরুল বলেন, একটি অভিযোগ বক্স থাকবে। যেখানে সাধারণ মানুষ নিজেদের মতামত সহজেই জানাতে পারবেন। আল্লাহ চাইলে যদি এমপি নির্বাচিত হই, অনেক দায়িত্ব থাকবে, কাজ করতে হবে। যেহেতু আমি মানুষ। কাজ করতে গিয়ে ভুল হবে। তাই আমার করা ভুলগুলো দয়া করে গণশুনানিতে জানাবেন বা সংকোচবোধ করলে অভিযোগ বক্সের মাধ্যমে জানাবেন। যেন শুধরে নিতে পারি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে আপনাদেরকে সঙ্গে নিয়েই এ অঞ্চলের উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করব। তাছাড়া আমার কাছে আসতে কাউকে কোনো নেতা ধরতে হবেনা, এন্ট্রি লাগবেনা।
এসব পথসভায় উপজেলা, বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

প্রতিমাসে হবে গণশুনানি, থাকবে অভিযোগ বক্স : কামরুল

আপডেট সময় : ০৪:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬