শিরোনাম:
নাসিরনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এম পি কে সংবর্ধনা
মোঃ আছমত আলী,
- আপডেট সময় : ০৯:৩১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
নাসিরনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এম পি কে সংবর্ধনা
নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান কে নাসিরনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেছেন বুধবার (২৫ ফেব্রুয়ারি) নাসিরনগর সরকারি কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক ছগির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাংসদ এম এ হান্নান। তিনি শিক্ষার মাননোন্নয়ন,শিক্ষক-শিক্ষার্থীদে র কল্যাণ এবং প্রাথমিক শিক্ষাকে আরও শক্তিশালী করার বিষয়ে তার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. আলী আজম, সাবেক প্রধান শিক্ষক শাহ আলম, জামাল উদ্দিন, হাবিবুর রহমান, অগ্নিশ্বর রায়, নাছির উদ্দিন এবং প্রধান শিক্ষক এবিএম সালেম।
এছাড়া বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নাজমুল হুদা, নেছার আহমেদ, মো. ছাদ্দাম হোসেন, জুৎসনা আক্তার, আশরাফ উদ্দিন, আসাদুজ্জামান রুবেল, সৈয়দ আনোয়ার হোসেন, সৈয়দ এনামুল হক, সবুজ দাশসহ প্রাথমিক শিক্ষা পরিবারের অন্যান্য নেতৃবৃন্দ। শেষে অতিথিদের সম্মানে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং উপস্থিত শিক্ষকবৃন্দ নবনির্বাচিত সাংসদের সফলতা কামনা করেন।












