ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি নাসিরনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এম পি কে সংবর্ধনা  নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ  নাসিরনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। ১১ দলীয় জোটের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  প্রতিমাসে হবে গণশুনানি, থাকবে অভিযোগ বক্স : কামরুল নাসিরনগরে সেনা বাহিনীর অভিযানে ভারতীয় ৫০ বস্তা জিরা জব্দ গণমাধ্যম সংস্কার কমিটির সদস্যের সাথে নাসিরনগর প্রেসক্লাবের মতবিনিময় ১৩ হাজার ৫৯৯টি শূন্যপদে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ 

মোঃ আছমত আলী,
  • আপডেট সময় : ০৯:২২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়ার) সংবাদদাতা ঃ নাসিরনগর উপজেলা-এ কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেড় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত পাঁচটি ট্র্যাক্টর জব্দ করা হয়।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টায় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের নাসিরনগর ও সরাইল আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও স্থাপনায় সরবরাহ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মাটি কাটার সত্যতা পাওয়া গেলে মামুন ব্রিকস ফিল্ডের মালিক পক্ষের অমর মিয়াকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে মাটি পরিবহনে ব্যবহৃত পাঁচটি ট্র্যাক্টর জব্দ করে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে কৃষিজমি ও সরকারি জায়গা থেকে মাটি কাটা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ 

আপডেট সময় : ০৯:২২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬