ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ পেলেন গাইবান্ধার শাহাদৎ

শহিদুল হক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২৫৪ বার পড়া হয়েছে

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ পেলেন গাইবান্ধার শাহাদৎ

শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, কারিগরি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ পেলেন গাইবান্ধার মো. শাহাদৎ হোসেন।

সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে ১২ জনকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড- ২০২৫’ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম।

যুব কল্যাণ তহবিল আইন, ২০১৬ অনুযায়ী সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে এবার ১২ জনকে ইয়ুথ ভলান্টিয়ারের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা নগদ এক লাখ টাকা বা প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট পান।মো. শাহাদৎ হোসেন গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ পেলেন গাইবান্ধার শাহাদৎ

আপডেট সময় : ০৩:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫