ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নাসিরনগর যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা, ৮ মাসেও বিচার না পেয়ে মানববন্ধন প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শিক্ষাক্রম, শিক্ষক, তদারকি, অবকাঠামো ও প্রযুক্তি পাঁচটি বিষয়কে জোর দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইলে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন। নাসিরনগরে ১৪২ পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে সভা রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যান সমিতির গোলাকান্দাইল ইউনিয়ন শাখার কমিটি গঠন আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত খেলাধুলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান –প্রতিমন্ত্রী আমিনুল হকের দাঁতমন্ডল এরফানিয়া মাদ্রাসায় এমপি হান্নানকে সংবর্ধনা রূপগঞ্জকে এডুকেশন্যাল হাব তৈরি করা হবে – এমপি দিুপ ভূঁইয়া রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতায় ক্যাম্পেইন

গোপালগঞ্জ জেলার বৃহস্পতিবারের এইচএসসি, মাদারাসা ও কারিগরি বোর্ডের অধীন পরীক্ষা স্থগিত।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৬১৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলার বৃহস্পতিবারের এইচএসসি, মাদারাসা ও কারিগরি বোর্ডের অধীন পরীক্ষা স্থগিত।

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা গোপালগঞ্জ জেলায় স্থগিত করা হয়েছে। এদিন ঢাকা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা , মাদারাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা স্থগিত থাকবে। তবে দেশের অন্যান্য সব জেলায় যথাসময়ে যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে আগামীকাল অনুষ্ঠিতব্য ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত করা হলো। তবে ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলাসহ সকল সাধারণ শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

এদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চলমান আলিমের বৃহস্পতিবারের পরীক্ষাও গোপালগঞ্জ জেলায় স্থগিত করা হয়েছে।মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুধু গোপালগঞ্জ জেলার পরীক্ষা স্থগিত হয়েছে। দেশের অন্য সব স্থানে পরীক্ষা চলবে।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শুধু গোপালগঞ্জ জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী- বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এইচএসসির ভূগোল দ্বিতীয়পত্র পরীক্ষা আর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয়ত্র, আরবি দ্বিতীয়পত্র এবং পালি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মাদরাসা বোর্ডের সময়সূচি অনুযায়ী- বৃহস্পতিবার আলিমের আল ফিকহ প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর কারিগরি বোর্ডের সূচি অনুযায়ী-কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম-১ ও প্রডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলাটিতে বুধবার রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপালগঞ্জ জেলায় স্থগিতকৃত সকল পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

গোপালগঞ্জ জেলার বৃহস্পতিবারের এইচএসসি, মাদারাসা ও কারিগরি বোর্ডের অধীন পরীক্ষা স্থগিত।

আপডেট সময় : ০৪:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫