ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফর বিশ্বমানের ও যুগোপযোগী করে শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আর্থিক অনুদান প্রদান  তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে। বিচারহীন সংস্কৃতির আরেক বলি- যুবদল নেতা মাসুদ চৌধুরী

একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৈদ্যুতিক নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৬৯৬ বার পড়া হয়েছে

একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৈদ্যুতিক নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

দেশজুড়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৈদ্যুতিক নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাঠ পর্যায়ের অফিসে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ত্যাগের আগে সব ধরনের বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

গত ১৪ অক্টোবর মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিকের গুদামে আগুন লাগে। এ ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। ১৬ অক্টোবর আগুন লাগে চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি তোয়ালে কারখানায়, যা প্রায় সাড়ে ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। সবশেষে গত ১৮ অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে, যা ২৭ ঘণ্টা পর পুরোপুরি নেভানো যায়।

রোববার (১৯ অক্টোবর) জারি করা মাউশির নোটিশে বলা হয়, প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীকে রুম ছাড়ার আগে ফ্যান, লাইট, কম্পিউটার ও এসির প্লাগ খুলে রাখতে হবে। এতে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমবে এবং বিদ্যুৎ অপচয়ও রোধ হবে।

মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এই নির্দেশনা দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা শিক্ষা অফিস, এবং আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে।

নোটিসে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নি দুর্ঘটনা এড়াতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরকে অফিস ত্যাগ করার সময় নিজ নিজ রুমের বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান, কম্পিউটার বন্ধ করা ও এসির প্লাগ খুলে রাখার বিষয়টি নিশ্চিত করে সতর্কতামূলক ভূমিকা পালন করার জন্য অনুরোধ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৈদ্যুতিক নিরাপত্তা জোরদারের নির্দেশ

আপডেট সময় : ০৬:০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫