ঢাকা ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪) প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

আব্দুল কাদির মোল্লা (সুমন)
  • আপডেট সময় : ০৪:৩৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৬২৪ বার পড়া হয়েছে

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা ২০২৫ জনতা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম।

প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন এবং বিদ্যালয়ের প্রাঙ্গণ ও নদীর পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
তিনি তার বক্তব্যে বলেন—
গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, আমাদের বেঁচে থাকার জন্যও অপরিহার্য। প্রতিটি শিক্ষার্থীকে আজ থেকে একটি প্রতিজ্ঞা নিতে হবে—প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগাবো এবং যত্ন নেবো। একই সাথে তোমাদেরকে সমাজসেবার মনোভাব গড়ে তুলতে হবে। সমাজের অসহায় মানুষ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসা একজন সচেতন নাগরিকের দায়িত্ব। মনে রেখো, আজকের তোমরা আগামী দিনের রাষ্ট্রের কর্ণধার। সৎ, নৈতিক ও মানবিক গুণাবলির চর্চা তোমাদেরকে একজন সুশৃঙ্খল নাগরিক এবং দেশের সম্পদে পরিণত করবে।

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম। তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মাদক ও ইভটিজিং প্রতিরোধ, রক্তদান, পরিবেশ সংরক্ষণসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৪:৩৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫