শিরোনাম:
১১ দলীয় জোটের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
মোঃ আছমত আলী,
- আপডেট সময় : ০৪:৪৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
১১ দলীয় জোটের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
নাসিরনগর ( সংবাদাতা) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণ বাড়িয়া -১ নাসিরনগর উপজেলার শেষ নির্বাচনি জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।
এ ছাড়া জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতার মধ্যে বিশেষ অতিথি ছিলেন জেলা আমির মাওলানা মোবারক উ়ল্লাহ,জামায়েত ইসলামি উপজেলা সেক্রাটারি অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রফেসর খলিলুর রহমান,বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা নেতা সাইফুল্লাহ বিন আনসারি, সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম শহীদুল্লাহ্ জেলা ছাত্র শিবিরের সভাপতি জুলফিকার হায়দররাফি প্রমুখ।
এর আগে তিনি হেলিকপ্টার যোগে হবিগঞ্জ, মৌলভীবাজার ও কুলাউড়ায় জনসভায় যোগ দিবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে। নির্বাচনের আগে এটিই হবে জামায়াতের শেষ নির্বাচনি জনসভা।
সন্ত্রাস দূর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠিতার জন্য আপনারা দাঁড়িপাল্লার মার্কার প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম কে ভোট দিয়ে সংসদে পাঠান।







