শিরোনাম:
মুরাদনগরের শ্রীকাইল সরকারি কলেজের প্রভাষক কাজী রওনক জাহানের বিদায় সংবর্ধনা
মোঃ সাখাওয়াত হোসেন, মুরাদনগর
- আপডেট সময় : ০৮:৫৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ৩৬১ বার পড়া হয়েছে
মুরাদনগরের শ্রীকাইল সরকারি কলেজের প্রভাষক কাজী রওনক জাহানের বিদায় সংবর্ধনা
শ্রীকাইল সরকারি কলেজের প্রভাষক কাজী রওনক জাহান (নাজিম ম্যাডাম) এর অবসর জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শ্রীকাইল সরকারি কলেজে শিক্ষক পরিষদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ বি এম শিহাব উদ্দিন আহমেদ।
প্রভাষক জাহানারা বেগমের সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার, প্রভাষক ছিদ্দিকুর রহমান, প্রভাষক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, প্রভাষক সফিকুল ইসলাম, প্রভাষক কামরুল হাসান মিকাইল, প্রভাষক আবু সুফিয়ান, প্রভাষক মোঃ সুমন মিঞা, প্রভাষক আক্তার হোসেন, প্রভাষক আবু জাফর এবং প্রাক্তন শিক্ষার্থী ও সাংবাদিক এম কে আই জাবেদ।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বাংলা বিভাগের প্রভাষক সালমা বেগম। এছাড়াও শিক্ষক পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
শ্রীকাইল কলেজে তিনি ২৪/১১/১৯৯২ সালে সমাজ বিজ্ঞান বিভাগে প্রভাষক পদে চাকরিতে যোগদান করেন। দীর্ঘ প্রায় ৩৪ বছর শিক্ষকতা কর্ম জীবন শেষে গত অক্টোবর মাসে অবসর গ্রহণ করেন। ওনার প্রয়াত পিতা কাজী আবু তালেব শ্রীকাইল কলেজ শিক্ষকতা করতেন। কাজী রওনক জাহানের স্বামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মরত থেকে তিনিও অবসরে আছেন। তাদের পরিবারে এক ছেলে ও একজন মেয়ে সন্তান রয়েছে।











