ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

বিচার বিলম্বিত হলে আইনের প্রতি মানুষের আস্থা কমে যাবে:

এম. ইউছুফ
  • আপডেট সময় : ০৪:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৩২১ বার পড়া হয়েছে
বিচার বিলম্বিত হলে আইনের প্রতি মানুষের আস্থা কমে যাবে:
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিপুলসংখ্যক আইনজীবী অংশ নেন। তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আইনজীবীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ‘আলিফ হত্যার বিচার চাই’, ‘পলাতক আসামিদের গ্রেপ্তার কর’সহ বিভিন্ন স্লোগান দেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার সভাপতির বক্তব্যে বলেন, একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা বিচার বিভাগ, আইনজীবী সমাজ ও ন্যায়বিচারের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। আমরা চাই, এই হত্যার সঙ্গে জড়িত প্রত্যেক আসামি দ্রুত আইনের আওতায় আসুক।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী বলেন, যে কোনো হত্যার বিচার হওয়া উচিত, কিন্তু একজন আইনজীবী হত্যার ঘটনায় দ্রুত বিচার আরও জরুরি। কারণ আইনজীবীরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই আলিফ হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে আইনের প্রতি মানুষের আস্থা কমে যাবে।সমিতির সহ-সাধারণ সম্পাদক মো.ফজলুল বারী বলেন, আইনজীবী আলিফ ছিলেন উদ্যমী ও মেধাবী তরুণ। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আইনের মানুষ যদি নিজেই নিরাপত্তাহীনতায় ভোগে, তবে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে? তাই দোষীদের গ্রেপ্তার ও বিচারের বিষয়ে কোনোরূপ বিলম্ব আমরা মেনে নেব না।
মামলার আইনজীবী মো.রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আলিফ হত্যাকাণ্ডে জড়িত চার্জশিটভুক্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। একইসঙ্গে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবেমানববন্ধনে বক্তারা বলেন, এটি এমন এক ন্যাক্কারজনক ঘটনা যা সমগ্র আইনজীবী সমাজকে উদ্বিগ্ন করে তুলেছে। তারা প্রশাসনকে সতর্ক করে বলেন, পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার না হলে আইনজীবী সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। কর্মসূচিতে অংশ নেওয়া আইনজীবীরা আলিফ হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।
অ্যাডভোকেট মো.ফজলুল বারী’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, মহানগর পিপি মো. মফিজুল হক ভুঁইয়া, স্পেশাল পিপি রওশন আরা বেগম, ফৌজুল আমিন চৌধুরী, অতিরিক্ত পিপি হোসাইন মো.আশরাফ উদ্দিন, মোরশেদ আলম, সাইফুল আবেদীন,কবির হোসাইন, আইনজীবী ফোরামের আহ্বায়ক তারিক আহমদ, সদস্য সচিব আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

বিচার বিলম্বিত হলে আইনের প্রতি মানুষের আস্থা কমে যাবে:

আপডেট সময় : ০৪:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫