ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আমি রুপগঞ্জবাসীর জন্য কাজ করে যাবো,আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না. -দিপু ভুইয়া..সংসদ সদস্য,নাঃগঞ্জ-১ বাড়তি নিরাপত্তা ও কঠোর নজরদারিতে আজ সারা দেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উদ্বোধন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেন – মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ব্রাহ্মণ বাড়িয়ায় কৃষি  প্রণোদনা পেল ২৪৫০ জন কৃষক গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রূপগঞ্জে একই বৈদ্যুতিক দূর্ঘটনায় তিন জনের মৃত্যু ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি নাসিরনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এম পি কে সংবর্ধনা 

এসএসসির পরীক্ষার ফল কেন্দ্রীয়ভাবে নয়, ১০ জুলাই নিজ নিজ শিক্ষা বোর্ডের মাধ্যমে প্রকাশ।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৯:৩৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ৮৭৭ বার পড়া হয়েছে

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল কেন্দ্রীয়ভাবে নয়, ১০ জুলাই বেলা দুইটায় নিজ নিজ শিক্ষা বোর্ড তাদের ফল প্রকাশ করবে।

এইচএসসি ও সমমানের পরীক্ষার মতো এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলও কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হবে না। ১০ জুলাই বেলা দুইটায় নিজ নিজ শিক্ষা বোর্ড তাদের ফল প্রকাশ করবে বলে জানা জায়।

আজ বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ জুলাই বেলা দুইটায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।

01 (6)

সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠানকে ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে। আর পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। এ ছাড়া নির্ধারিত শর্ট কোড ১৬২২২-তে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকায় ফলাফল পাওয়া যাবে না।

ফল প্রকাশের পর ফল পুনর্নিরীক্ষণের সময় ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হবে। আবেদনপদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

এ বছর অনুপস্থিত পরীক্ষার্থী বেশি ছিল। এসএসসি-সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার জন্য ফরম পূরণ করেও প্রথম দিন অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ পরীক্ষার্থী অর্থাৎ তারা পরীক্ষা দেয়নি।

নিউজটি শেয়ার করুন

One thought on “এসএসসির পরীক্ষার ফল কেন্দ্রীয়ভাবে নয়, ১০ জুলাই নিজ নিজ শিক্ষা বোর্ডের মাধ্যমে প্রকাশ।

Leave a Reply to aburayhan108090@gmail.com Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

এসএসসির পরীক্ষার ফল কেন্দ্রীয়ভাবে নয়, ১০ জুলাই নিজ নিজ শিক্ষা বোর্ডের মাধ্যমে প্রকাশ।

আপডেট সময় : ০৯:৩৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫